হরমুজে দক্ষিণ কোরিয়ার জাহাজে বিস্ফোরণ-আগুন, অভিযোগ অস্বীকার ইরানের

Date: 2026-05-07
news-banner

হরমুজ প্রণালিতে এ সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে ইরান।

সিউলে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় ইরানের সামরিক বাহিনীর জড়িত থাকার যেকোনো অভিযোগ “ভিত্তিহীন” এবং “সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত”।

এর আগে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পতাকাবাহী জাহাজটিতে কীভাবে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যাবে জাহাজটি বন্দরে ফিরিয়ে আনার পর পরিদর্শনের মাধ্যমে।

ঘটনাটি এমন এক সময় ঘটল যখন হরমুজ প্রণালি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগ বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌপরিবহন নিরাপত্তার ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে।

তথ্যসূত্র: আল–জাজিরা

Leave Your Comments