বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি স্থাপনের ঘোষণা

Date: 2026-05-07
news-banner

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে দক্ষ পাইলট তৈরির জন্য একটি ফ্লাইং একাডেমি এবং আধুনিক বিমানঘাঁটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে এই তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বগুড়ায় উত্তরাঞ্চলের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, বিমানবন্দরের পাশাপাশি এখানে আধুনিক বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি চালু করা হবে, যা পাইলট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে মীর শাহে আলম বলেন, নতুন বিমানবন্দরের জন্য রানওয়ে সম্প্রসারণসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে। এটি চালু হলে উত্তরাঞ্চলের কৃষিপণ্য ও শিল্পপণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ আরও বাড়বে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্প বাস্তবায়িত হলে বগুড়া ও পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি, কর্মসংস্থান ও বিনিয়োগে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

Leave Your Comments