পাবনায় ডায়গনস্টিক সেন্টারে জরিমানা।

Date: 2022-10-26
news-banner



মোঃ রাহুল হাসান জীবন পাবনা প্রতিনিধি-অবৈধ ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে সরকারের পরিচালিত ভ্রাম্যমান আদালতে অভিযানের ধারাবাহিকতায় পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় আটঘরিয়া বাজারের শেফা কেয়ার ডায়গনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু ভ্রাম্যমান আদালতে এই রায় দেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে আটঘরিয়া হাসপাতাল গেটের সামনে এবং গরু হাটের সামনে শেফা কেয়ার ডায়গনস্টিক সেন্টারের মালিক রুহুল আমিন দীর্ঘদিন প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে এমন খবর পেয়ে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

Leave Your Comments