নীলফামারীতে নবাগত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনের যোগদান

Date: 2026-05-08
news-banner

নীলফামারীতে নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফরহাদ হোসেন খাঁন। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়েছে।

বৃহস্পতিবার নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। এ সময় বিদায়ী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকতা শেষে শেখ জাহিদুল ইসলামের কাছ থেকে নীলফামারী জেলার দায়িত্বভার গ্রহণ করেন ফরহাদ হোসেন খাঁন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave Your Comments