ডিমলায় ইউএনও মোঃ ইমরানুজ্জামান-এর সফল এক বছর পূর্ণ

Date: 2026-05-08
news-banner

মোঃ নয়ন ইসলাম, ডিমলা:

নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোঃ ইমরানুজ্জামান-এর যোগদানের এক বছর পূর্ণ হলো। গত এক বছরে তিনি উপজেলার প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়ন, জনসেবা নিশ্চিত করা এবং স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রেখে সাধারণ মানুষের মাঝে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছেন।

গত বছরের '৭ই মে' তিনি ডিমলায় দায়িত্ব গ্রহণ করেছিলেন। এরপর থেকে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। বিশেষ করে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর স্বচ্ছতা নিশ্চিত করা এবং স্থানীয় বিরোধ মীমাংসায় তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

সাধারণ মানুষের অভিযোগ শোনা এবং তা দ্রুত প্রতিকারে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। তার দপ্তরে সেবা নিতে আসা মানুষ কোনো হয়রানি ছাড়াই সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন।

উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের গুণগত মান বজায় রাখতে নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি করেছেন। এতে কাজের স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।
উপজেলা জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করেছেন।
সরকারের দেওয়া ঘর এবং বিভিন্ন ভাতা বিতরণে সঠিক সুবিধাভোগী নির্বাচনে তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছেন।

যোগদানের এক বছর পূর্তি উপলক্ষে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় সুধীমহল তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, সামনের দিনগুলোতেও তিনি একই উদ্যমে ডিমলা উপজেলার উন্নয়নে কাজ করে যাবেন।

এ বিষয়ে মোঃ ইমরানুজ্জামান জানান, "ডিমলাবাসীর সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য আনন্দের। সবার সহযোগিতায় আগামীতে এই উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।"

Leave Your Comments