ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই মামুনের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের চাদাঁবাজির অভিযোগ

Date: 2026-05-08
news-banner

মিটুল হোসেন মিঠুঃ 

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা এলাকায় এস,আই মামুনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তথ্যসূত্র বলছে, বিভিন্ন পরিবহন ও থ্রি-হুইলার চালকদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা আদায় করা হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ চালক ও শ্রমজীবী মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কে চলাচলকারী পরিবহন, থ্রি-হুইলার ও মাহিন্দ্র চালকদের কাছ থেকে প্রতিদিন নির্ধারিত হারে টাকা নেওয়া হয়। চাঁদা না দিলে মামলা, গাড়ি আটক কিংবা হয়রানির ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজির কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে নিম্ন আয়ের থ্রি-হুইলার চালকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave Your Comments