এবিএস রনি, শার্শা প্রতিনিধিঃ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি বলেছেন, আমরা শিক্ষা ব্যবস্থায় আনন্দ নিয়ে আসতে চাই। শুধু সংখ্যায় নয়, শিক্ষায় গুণে ও মানের দিকে নজর দিতে হবে। শিক্ষা ব্যবস্থার ক্রুটি খুঁজে বের করে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও সানুগ্রহ নির্দেশনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করতে হবে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় যশোর শার্শার বাগআঁচড়ায় সক্টর মশিউর রহমান মহিলা কলেজের আমেনা খাতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সূধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এসব কথা বলেন।
এর আগে ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের নবনির্মিত ভবন ও কলেজ চত্বর ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এদিকে শার্শার মাটিতে শিক্ষামন্ত্রীর আগমনে দলমত নির্বিশেষে মাননীয় মন্ত্রীকে ফুলেল শুভেচছায় সীক্ত করেন কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও শার্শার আপামর জনগন।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন শওকতের সভাপতিত্বে এসময় সূধী সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: মশিউর রহমান, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা,গোগা ইউনিয়ানের চেয়ারম্যান তবিবর রহমান তবি, বারপোতা ইউনিয়ানের চেয়ারম্যান আব্দুল গফ্ফার, ডিহি ইউনিয়ানের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, বাহাদুরপুর ইউনিয়ানের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, কেরালকাতা ইউনিয়ানের চেয়ারম্যান স ম র্মোশেদ, বাগআঁচড়া ইউনিয়ানের চেয়ারম্যান আব্দুল খালেক, কায়বা ইউনিয়ানের চেয়ারম্যান আলতাফ হোসেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুলসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক রাজনৈতিক ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক,শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন পর্যায়ের জনগন।