দুবাইয়ে গালা নাইটে মঞ্চ মাতাবেন জায়েদ খান-নুসরাত ফারিয়া

Date: 2026-05-08
news-banner

দুবাইয়ে আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইট প্রোগ্রামে পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

আগামী ১৭ মে দুবাইয়ের ক্রাউন প্লাজা দুবাই–এ এই গালা নাইট অনুষ্ঠিত হবে। একই আয়োজনে রিয়েল এস্টেট প্রদর্শনীও থাকবে বলে জানা গেছে।

আয়োজকরা জানিয়েছেন, প্রবাসীদের স্থায়ী বসবাস ও বিনিয়োগের সুযোগ নিয়ে সচেতনতা বাড়ানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। দীর্ঘদিন ধরে দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে কাজ করার অভিজ্ঞতা থেকেই এই আয়োজন করা হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

অভিনেতা জায়েদ খান জানান, তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানে পারফর্ম করে আসছেন। দর্শকদের বিনোদন দিতে এবারও সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, জায়েদ খান দীর্ঘ ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং বিভিন্ন বিজ্ঞাপনেও কাজ করেছেন।

Leave Your Comments