ডিমলায় ‘জাতীয় যুবশক্তি’র উপজেলা আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক- মাহফুজার, সদস্য সচিব- মোসলেম।

Date: 2026-05-08
news-banner

মোঃ নয়ন ইসলাম, ডিমলা- নীলফামারী: 

নীলফামারী জেলায় সামাজিক ও যুব কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে ‘জাতীয় যুবশক্তি’র ডিমলা উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জাতীয় যুবশক্তি নীলফামারী জেলা শাখা।

গত ০৭ মে ২০২৬ তারিখে জেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান আশিক এবং সদস্য সচিব মোঃ রাব্বি ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটির সুপারিশকারী হিসেবে স্বাক্ষর করেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম রবিন।

নবগঠিত এই কমিটিতে মাহাফুজার রহমান-কে আহ্বায়ক এবং মোঃ মোসলেম উদ্দিন-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করতে মোঃ মাসুদ ইসলাম-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মজিবুল ইসলাম-কে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন— মোঃ সাহারিয়ার বসুনিয়া সানী, মোঃ এন্তাজুল ইসলাম ফাহিম, মোছাঃ সুমনা আক্তার মুন্নি, মোঃ আপেল ইসলাম এবং মোঃ শুভ ইসলাম।

যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন— মোঃ আব্দুল কাদের, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ হাবিবুর রহমান, মোছাঃ মনছুরা আক্তার এবং মোছাঃ মিমিষা আক্তার মিম। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নয়ন ইসলাম এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আশরাফুল ইসলাম।

সংগঠনটিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে একঝাঁক তরুণকে ‘সংগঠক’ হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— মোঃ হামিদার রহমান, মোঃ ইমরান ইসলাম, মোঃ শামিম ইসলাম, মোঃ নাজমুল ইসলাম, মোঃ লাকু ইসলাম, মোঃ সুজন ইসলাম, মোঃ আবু ওয়ালিদ রাফি, মোঃ মোরসালিন ইসলাম, মোঃ অমিত ইসলাম, মোঃ বাবু ইসলাম, মোঃ লাবলু ইসলাম, মোঃ নূর আমিন, মোঃ আব্দুস ছুবুর আলী, মোঃ শাহিনুর রহমান, মোঃ নাজিমুল ইসলাম এবং মোঃ ফাহিম হোসেন।

জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটির মাধ্যমে ডিমলা উপজেলায় জাতীয় যুবশক্তির কার্যক্রম আরও গতিশীল হবে। যুব সমাজকে মাদকমুক্ত রাখা, সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সেবায় এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা বিশ্বাস করেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে সংগঠনকে সুসংগঠিত করতে এবং এলাকার যুবকদের ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাবেন।

Leave Your Comments