জামিনের পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী
Date: 2026-05-08
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী সোনিয়া সুলতানা–কে।
শুক্রবার (৮ মে) সকালে মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই তাকে জেলগেট থেকেই আবারও গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, তিনি মাগুরা সদর থানার নাশকতা মামলায় আগে থেকেই কারাবন্দী ছিলেন। বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তিনি মুক্তি পান। তবে কারাগার থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই নতুন একটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত মার্চ মাসে মাগুরা শহরের জামরুলতলায় দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকে তিনি একাধিক মামলার আসামি হিসেবে কারাবন্দী ছিলেন।