গলায় রশি বেঁধে টেনে নিলেন বাস

Date: 2026-05-09
news-banner

কেবল গলার শক্তিতেই প্রায় ১০ টনের একটি বাস টেনে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন Egmond Molina। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র Aruba–এর এই ক্রীড়াবিদ গলায় রশি বেঁধে ৯ হাজার ৮৬০ কেজি ওজনের একটি বাস ২০ মিটার দূর পর্যন্ত টেনে নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।

গত ৯ জানুয়ারি গড়া এই কীর্তির মাধ্যমে দশমবারের মতো Guinness World Records–এ নাম লেখান ৪৯ বছর বয়সী মলিনা। এর আগে ২০২৪ সালে ইউক্রেনের Dmytro Hrunskiy ৮ হাজার ৬০ কেজি ওজনের যান টেনে একই রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙে এখন গলা দিয়ে সবচেয়ে ভারী যানবাহন টানার নতুন মালিক মলিনা।

তবে এই রেকর্ড গড়া ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মলিনা জানান, মোটা রশির চাপ সরাসরি তাঁর শ্বাসনালিতে পড়ছিল। ফলে পর্যাপ্ত অক্সিজেন নিতে না পেরে একপর্যায়ে দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তাঁর ভাষায়, এটি শুধু শারীরিক শক্তির পরীক্ষা ছিল না, বরং ছিল মানসিক দৃঢ়তারও লড়াই। চাপের মধ্যেও নিজেকে শান্ত রেখে শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করতে হয়েছে তাঁকে।

এগমন্ড মলিনার ঝুলিতে এখন মোট ১০টি বিশ্ব রেকর্ড রয়েছে। এর মধ্যে দাঁত দিয়ে ট্রাম টানা, এক আঙুলে ১৫৯ কেজি ওজন তোলা এবং নিতম্বে বেল্ট বেঁধে এক হাজার কেজির বেশি ওজন উত্তোলনের মতো বিস্ময়কর কীর্তিও রয়েছে।

মাত্র ৮৭ কেজি ওজনের শরীর নিয়ে এক টনের বেশি ভার উত্তোলন করে আগেই আলোচনায় এসেছিলেন এই শক্তিমান ক্রীড়াবিদ। মলিনা বলেন, তাঁর চার সন্তান এবং আরুবার প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের মুখে হাসি ফোটানোই তাঁকে এমন চ্যালেঞ্জ নিতে অনুপ্রাণিত করে।

Leave Your Comments