মোঃ মাহমুদুল হাসান বাবু , পঞ্চগড় প্রতিনিধি:
ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বসুন্ধরা কিংস বিএসএফ একাডেমি কাপ’-এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পঞ্চগড়ের টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি| গতকাল বিকালে টানটান উত্তেজনাকর ফাইনালে ফিরোজ কামাল ফুটবল একাডেমিকে টাইব্রেকারে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় মোফাজ্জল হোসেন বিপুলের শিষ্যরা|
নির্ধারিত সময়ে খেলা গোলশুন্য ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে| টাইব্রেকারে ৩-০ গোলে জয়লাভ করে টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি| | টূর্নামেন্টের ম্যান অব দ্যা ফাইনাল ও টুর্নামেন্টের সেরা গোলকিপার আজমাইন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা দেব রায় বিপ্লব দুজনই টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমির খেলোয়াড়|
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় এবং বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় প্রতিবছর এই অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপের আয়োজন করে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম| দেশের উদীয়মান ও প্রতিভাবান তরুণ ফুটবলারদের খুঁজে বের করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য| দেশসেরা একাডেমিগুলোর অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে এবারই প্রথম সুযোগ পেয়ে বাজিমাত করল পঞ্চগড়ের এই একাডেমিটি|
একাডেমিটির প্রতিষ্ঠাতা পরিচালক ও কোচ মোফাজ্জল হোসেন বিপুল দীর্ঘ দিন ধরে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান কিশোর ও কিশোরীদের ফুটবলার হিসেবে ˆতরী করার জন্য কাজ করছেন|
তার হাত ধরেই জাতীয় অনূর্ধ্ব দলের মোর্শেদ আলী এবং নারী অনূর্ধ্ব দলের তৃষ্ণা ও আলপীর মতো তারকারা উঠে এসেছেন| এবার সেই সাফল্যের মুকুটে যুক্ত হলো বিএসএফ একাডেমি কাপের চ্যাম্পিয়ন ট্রফি| বিপুলের আধুনিক কোচিং দর্শনেই টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি আজ জাতীয় পর্যায়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল|
টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হওয়ায় জেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে| সামাজিক যোগাযোগ মাধ্যমে মোফাজ্জল হোসেন বিপুল ও তার শিষ্যদের অভিনন্দন বার্তার জোয়ার বইছে|