কাউনিয়া ক্যান্সার আক্রান্ত আজিজুলের বাঁচার আকুতি

Date: 2026-05-09
news-banner

আতিক ইসলাম, কাউনিয়ার( রংপুর)প্রতিনিধিঃ 

কাউনিয়া  উপজেলার তালুকশাহবাজ গ্রামের বাসিন্দা মরণ ব্যাধি ক্যান্সার আক্রান্ত দরিদ্র আজিজুল ইসলাম (৬৬) বাঁচার আকুতি জানিয়েছেন। 
তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সার ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজের এমবি(অনক্লোজি) বিভাগের ডাঃ খন্দকার মোঃ আরিফ হাসনাত এর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

আজিজুলের স্ত্রী আয়েশা বেগম জানান তার স্বামী প্রায় এক বছর ধরে লিভার ক্যান্সার ওরা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বাড়ি ভিটা ছাড়া তেমন কোন জমি জমা নেই তাদের। 

ধার দেনা করে ও এলাকাবাসীর সহযোগিতায় এ পর্যন্ত তার স্বামীর চিকিৎসা করে আসছিলেন। বর্তমানে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু তাদের হাতে কানা কড়ি ও নেই। এই অবস্থায় তার স্বামীর চিকিৎসা চলবে কিভাবে এ চিন্তায় আয়েশা বেগম ও পরিবারের লোকজন দিশেহারা। তার স্বামীর চিকিৎসার জন্য উপজেলা সমাজসেবা অফিসে চিকিৎসার জন্য  একটি আবেদন জানালেও এখন পর্যন্ত কোন সাহায্য সহযোগিতা পাওয়া যায়নি। 

তিনি তার স্বামীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষের কাছে ও সরকারের নিকট সাহায্য প্রার্থনা করেছেন। 
উপজেলা  সমাজসেবা কর্মকর্তা সামিউল হক জানান আজিজুলের চিকিৎসার সাহায্যের জন্য একটি আবেদন পত্র পাওয়া গেছে বরাদ্দের জন্য নাম জেলা অফিসে পাঠানো হয়েছে। 

আজিজুল ইসলাম কে চিকিৎসা সহায়তা করতে নগদ-নম্বর দেয়া হলো- ০১৯৩৯১৯০৫০০

Leave Your Comments