বান্দরবান লামা উপজেলা প্রতিনিধি :
লামা উপজেলাধীন ফাসিয়াখালী ইউনিয়নের দূর্গমে অবস্থিত সাঙ্গু অনাথ সংঘ এর ২৪ জন শিক্ষার্থীর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার জানতে পেয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।
জরুরী নির্দেশনার ভিত্তিতে
একটি বিশেষ মেডিকেল টিম প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ঔষধপত্র নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা প্রদান করে। গুরুতর অসুস্থ কয়েকজন শিশুকে উন্নত চিকিৎসার জন্য লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়।
মেডিকেল টিমের দায়িত্বে ছিলেন, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ কাউসার ইকরাম। সহযোগী হিসেবে সাথে ছিলেন সিনিয়র স্টাফ নার্স মোঃ ইমরান, স্বাস্থ্য সহকারী, রুবেল দাশ, জাহিদ হাসান শাকিল সহ অ্যাম্বুলেন্স ড্রাইভার মোঃ লায়েজ আহম্মেদ।
দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টিমটি আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, প্রয়োজনীয় ওষুধ প্রদান, স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্বপূর্ণ পরামর্শ এবং সংক্রমণ বিস্তার রোধে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন। এসময় অনাথ সংঘ এর পরিচালক অংক্য মং মার্মা সহ স্থানীয় স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং স্থানীয়দের সহযোগিতা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। তিনি আরো বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। তবে জনসাধারণকে সচেতন হতে হবে এবং আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তবেই আমরা যে কোনো রোগ প্রতিরোধে উপযুক্ত ও সঠিক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবো।