‘খুব অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে বিশ্বের বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৫ স্থানে পরিস্থিতি নাজুক

Date: 2026-05-11
news-banner

নিজস্ব প্রতিবেদক: 


রাজধানী ঢাকায় সাধারণত মে মাসে বায়ুদূষণ কিছুটা কমে আসে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। সোমবার সকালে বিশ্বের ১২২টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা।

সকাল সাড়ে আটটার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান IQAir–এর তথ্যমতে, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ২০৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। সাধারণত একিউআই ২০০ ছাড়িয়ে গেলে তা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়।

আজ রাজধানীর পাঁচটি এলাকায় বায়ুর মান সবচেয়ে বেশি খারাপ দেখা গেছে। এর মধ্যে বেচারাম দেউড়ীর একিউআই ছিল ২৭৬, যা তালিকার শীর্ষে। এরপর রয়েছে আগারগাঁও (২৭১), বারিধারা পার্ক রোড (২১৯), দক্ষিণ পল্লবী (২০৯) এবং গুলশান লেক পার্ক (২০৮)।

বিশেষজ্ঞদের মতে, এপ্রিলের পর থেকে সাধারণত বৃষ্টি বাড়তে শুরু করায় ঢাকার বাতাসের মান উন্নত হয়। কিন্তু এবার মে মাস শুরু হলেও কাঙ্ক্ষিত উন্নতি দেখা যাচ্ছে না।

বর্তমান পরিস্থিতিতে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মতে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। খোলা জায়গায় ব্যায়াম বা শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখতেও বলা হয়েছে, যাতে দূষিত বাতাস কম প্রবেশ করে।

Leave Your Comments