ইবিতে 'অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক' আলোচনা সভা অনুষ্ঠিত

Date: 2022-10-26
news-banner



আহসান হাবীব রানা , ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বুধবার (২৬ অক্টোবর) সকালে অনুষদ ভবনের ৩০৩ নং কক্ষে এই আয়োজন করা হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার (প্রশাসন) ইব্রাহিম হোসেন সোনার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস। 

এছাড়াও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মুহাম্মদ ইব্রাহিম খলিলসহ বিভাগের শতাধিক শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।সসান

Leave Your Comments