আলীকদমে ব্যাটালিয়ন ৫৭ বিজিবি'র ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন...

Date: 2026-05-11
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের  ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি সম্প্রদায়ের আনুমানিক ২০০ জনের  কাছাকাছি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সহ সাস্থসেবা গ্রহন করেছে।

বিশেষ সূত্রে জানায়, আলীকদম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের জন্য চিকিৎসাসেবা,খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান, আর্থিক সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

এছাড়া সীমান্তবর্তী বিভিন্ন বিওপি এলাকায় পর্যায়ক্রমে ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিজিবি এক কর্মকর্তারা জানান, এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, আস্থা ও পারস্পরিক সুসম্পর্ক আরও জোরদার করবে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Leave Your Comments