বাঞ্ছারামপুর উপজেলায় সড়কের পাশ থেকে মো. লিমন মিয়া (২২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লিমন মিয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, কিছুদিন আগে বরিকান্দি এলাকায় কয়েকজনের সঙ্গে লিমনের মারামারির ঘটনা ঘটে। এরপর থেকে তিনি নরসিংদীতে বোনের বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল বোনের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা লিমনের মরদেহ শনাক্ত করেন।
মো. ইয়াছিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।