শ্রীলঙ্কা থেকে সাঁতরে ভারতে চলে গেলেন ২ ভারতীয়

Date: 2026-05-12
news-banner

বেঙ্গালুরু–র এক দম্পতি শ্রীলঙ্কা থেকে সাঁতরে ভারতে পৌঁছে ইতিহাস গড়েছেন। তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত ড্যানিশ আবদিবৃশালী প্রসাদে প্রায় ৩২ কিলোমিটার উত্তাল সমুদ্রপথ পাড়ি দিয়ে ভারতে পৌঁছান।

এর মাধ্যমে রাম সেতু রুটে শ্রীলঙ্কা থেকে ভারত পর্যন্ত ওপেন-ওয়াটার সাঁতার সম্পন্ন করা প্রথম দম্পতি হয়েছেন তারা। প্রায় ১১ ঘণ্টার এই কঠিন যাত্রায় প্রবল ঢেউ, সমুদ্রস্রোত ও পরিবর্তনশীল বাতাসের সঙ্গে লড়াই করতে হয়েছে তাদের।

সংবাদমাধ্যম NDTV জানায়, গত ৭ মে এই দম্পতি পাল্ক প্রণালি পেরিয়ে প্রায় ৩২ কিলোমিটার সাঁতরান। স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে যাত্রা শুরু করে তারা বিকেল ৩টা ১৫ মিনিটে ভারতের ধনুষকোডি উপকূলে পৌঁছান। পুরো যাত্রায় সময় লাগে ১০ ঘণ্টা ৪৫ মিনিট।

অভিযানের ভিডিওগুলোতে দেখা যায়, কখনও উত্তাল ঢেউ আবার কখনও শক্তিশালী স্রোত তাদের নির্ধারিত পথ থেকে সরিয়ে দিচ্ছিল। সূর্য ওঠার আগেই অন্ধকার পানিতে ঝাঁপ দিয়ে যাত্রা শুরু করেন তারা। ঘণ্টার পর ঘণ্টা সাঁতারের পর শেষ পর্যন্ত ভারতীয় উপকূলে পৌঁছে সফলতা উদযাপন করেন এই দম্পতি।

পুরো অভিযানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। তাদের সঙ্গে সহায়ক নৌযান, চিকিৎসাকর্মী এবং Indian Coast Guard–এর সদস্যরা ছিলেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওর ক্যাপশনে তারা লেখেন, ‘আমরা শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে এসে ইতিহাস গড়লাম। এই সাঁতারে আমাদের সব প্রশিক্ষণ ও প্রস্তুতির পরীক্ষা হবে, আর আমরা মনে করছি আমরা প্রস্তুত।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই অর্জন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাদের সহনশীলতা, শৃঙ্খলা ও দলগত সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেছেন। জানা গেছে, মাত্র চার বছর আগে তারা গুরুত্বের সঙ্গে সাঁতারের প্রশিক্ষণ শুরু করেছিলেন।

অভিযানের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নতুন ক্রীড়াবিদ ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের অনুপ্রাণিত করার কথাও জানিয়েছেন তারা।

Leave Your Comments