লামা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত আসামীসহ ০৪ জন গ্রেফতার..

Date: 2026-05-12
news-banner

লামা উপজেলা প্রতিনিধি :

বান্দরবানের লামা সহকারী পুলিশ সুপার এবং লামা থানা অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে গত ১১/০৫/২০২৬খ্রি. ওয়ারেন্ট তামিলের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জিআর-৯৬/২১ মামলায় ০৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী রহিম উদ্দিন, পিতা- মৃত নুরুল কবির, মাতা- জহুরা খাতুন, স্থায়ী: গ্রাম- উত্তর দরদরী হেডম্যান পাড়া, ০২নং ওয়ার্ড, ০৬নং রূপসীপাড়া ইউনিয়ন , থানা- লামা, জেলা –বান্দরবান, জি আর নং-১০৪/২২ মামলায় ০৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আজাদ হোসেন (৩৩), পিতা- মোঃ শাহ আলম, মাতা- শামশুন নাহার, স্থায়ী: গ্রাম- বড় নুনার বিল, ০৭ নং ওয়ার্ড, লামা পৌরসভা, থানা- লামা, জেলা- বান্দরবান, জি আর নং-১২২/১৮ মামলার গ্রেফতারি পরোয়ান ভক্ত  আসামী আলাউদ্দিন, পিতা- আবু ছালেহ, স্থায়ী: গ্রাম- ঘীলাতলী পাড়া, ০৩নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউনিয়ন , উপজেলা/থানা- লামা, জেলা–বান্দরবান ও লামা থানার মামলা নম্বর ৫ তারিখ ০৬/০৫/২০২৬ এর এজাহারভুক্ত আসামি বধু মিয়া (৫০)পিতা গন্নো মিয়া প্রকাশ গুন্না গ্রাম :বাম হাতির ছড়া  ইউনিয়ন ফাঁসিয়াখালী, থানা লামা জেলা-বান্দরবানের ওয়ারেন্টভূক্ত আসামীদের  গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লামায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা ধারাবাহিক এই অভিযান পরিচালনা অব্যাহত রাখবো। লামা উপজেলা সহ সারাদেশে আইন শৃঙ্খলা  নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত আছে।পাশাপাশি সাংবাদিক ও সকল সাধারণ জনগনকে তথ্য দিয়ে সহযোগিতা করে পুলিশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave Your Comments