গ্রাম আদালতের অগ্রগতির জন্য বাউফলে সমন্বয় সভা অনুষ্ঠিত।

Date: 2026-05-12
news-banner

আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

১২ মে মঙ্গলবার সকাল ১১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। 

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)  প্রকল্প স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আওতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। 

গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নাজমা বেগম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ। 

এ সময় প্রধান অতিথি বলেন- কেন আমরা গ্রাম আদালতে যাবো, গ্রাম আদালত কিভাবে গ্রামের জনগনকে সহায়তা করতে পারে ও গ্রাম আদালত কি কি ধরনের বিরোধ নিস্পত্তি করতে পারে সে বিষয়ে সভায় অংশগ্রহণকারীদের ধারনা দেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের গ্রাম আদলত সম্পর্কে ধারনা ও ইউনিয়ন পরিষদের বিচারিক কক্ষে বসে ফৌজদারি কার্যক্রম বিশেষ করে চুরি দাঙ্গা প্রতারণা ঝগড়া বিবাদ মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা অন্যায় নিয়ন্ত্রণ ও অন্যায় আটক ভয়ভীতি দেখানো ও হুমকি দেয়া কোন নারীর শালীনতাকে অমর্যদা বা অপমানের উদ্দেশ্যে কথা বলা, অঙ্গভঙ্গী করা বা অন্য কোন কাজ করা বিষয়ে আলোচনা করেন।

আয়োজিত সভায় ১৫টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগন অংশ গ্রহন করেন।

Leave Your Comments