মোঃ শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ধর্মীয় প্রতিষ্টানে শিক্ষার্থীদের নিরাপদ পানির জন্য ফিল্টার প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিন লাভলু ।
১৩ মে বুধবার বালুয়াকান্দি ইউনিয়ন এর ছোট রায়পাড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা, তেতৈতলা আল-আমিন ইসলামী মাদ্রাসাসহ কয়েকটি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিরাপদ পানি পান নিশ্চিত করার লক্ষ্যে পানি বিশুদ্ধকরণ ফিল্টার প্রদান করেছেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিন লাভলু।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।
তিনি আরও বলেন, আমাদের সামাজিক ও মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়েছে। এই মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা করতে শিক্ষা সামগ্রী সহযেকোন সমস্যা হলে, আমরা যথা সাধ্য তাদের পাশে থাকার চেষ্টা করবো।