কাউনিয়ায় তাজ এগ্রো খামারে কুরবানির জন্য ৮০টি গরু প্রস্তুত: বিক্রি হচ্ছে ৫শ'টাকা কেজি দরে

Date: 2026-05-13
news-banner

আতিক ইসলাম, কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া  উপজেলার সাব্দী মৌলটারী গ্রামে তাজ এগ্রো খামারে ঈদুল আজহা উপলক্ষে  কুরবানির জন্য ৮০টি গরু প্রস্তত করা হয়েছে।

এ সমস্ত গরুকে প্রাকৃতিক খাবার যেমন কাচা ঘাস,সাইলেজ, খড়,দানাদার খাদ্য ভুট্টা,গম, ধান,খৈল মিক্সার খাওয়ায়ে কুরবানির জন্য  প্রস্তুত করায় ক্রেতাদের কাছে সর্বাধিক কদর রয়েছে। কুরবানির গরু লাইভ ওয়েট(ওজন করে) ও দরদাম করে ক্রয় করার সুবিধা সহ হোম ডেলিভারির ব্যবস্থা থাকায় এবার ক্রেতারা তাজ এগ্রো খামারের গরুকে পছন্দের শীর্ষ তালিকায় রেখেছে। এ খামারে সর্বনিন্ম ১ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা দামের গরু রয়েছে। 

তাজ এগ্রো খামারের মালিক মোঃ তাজরুল ইসলাম জানান  ইতি মধ্যে তার খামারের বেশ  কয়েকটি গরু লাইভ ওয়েট এর মাধ্যমে(৫০০ টাকা কেজি দরে)ও দরদাম করে  কুরবানির জন্য বিক্রি হচ্ছে। তার খামারে দেশী ও বিদেশী জাতের গরু রয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এ আর আল মামুন বলেন আমরা প্রাণী সম্পদ অফিস থেকে বিভিন্ন সময় তাজ এগ্রো খামারে পরামর্শ ও বিভিন্ন রোগের ভ্যাকসিন প্রদান

Leave Your Comments