নতুন নেতৃত্বে ইবির ময়মনসিংহ জেলাকল্যাণ পরিষদ; সভাপতি সামী, সম্পাদক সানি

Date: 2022-10-26
news-banner



ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ময়মনসিংহ জেলাকল্যাণ পরিষদের কার্যক্রমকে আরো গতিশীল, বেগবান ও ত্বরান্বিত করার লক্ষ্যে ২৯ সদস্যদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির নতুন সভাপতি হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থী সামিউল ইসলাম সামী এবং সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সানি মনোনীত হয়েছেন। 

বুধবার (২৬ অক্টোবর) ময়মনসিংহ জেলাকল্যাণ পরিষদের উপদেষ্টামন্ডলী ও সাবেক সভাপতি হাসিবুল হাসান ও  সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৯ সদস্যের এক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ণাঙ্গ এ কমিটিতে সহ-সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল ফুয়াদ, হারাধন মোদক, মোসাদ্দিকুল ইসলাম, মাহমুদুল হাসান, সোহানুর রহমান ইমন। যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আমিন পিয়াস, ওবাইদুর রহমান আনাস, মরিয়ম আক্তার মুক্তা, নুরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, রিমন আহমেদ, মোঃ পিয়েল হাসান ইয়াসিন, সালমান বিন আরিফ খান। আপ্যায়ন বিষয়ক সম্পাদক মশিউর রহমান সাহারাত। ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জুনায়েদ খান। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম। গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। পাঠাগার ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদিকা রুবাইয়াত হাসান তানিয়া। 

এছাড়াও কমিটির সদস্য হিসেবে, নুর হোসাইন আল রিফাত, মিযানুর রহমান মিযান, জান্নাতুল মাওয়া, অর্পি আরা অর্থী, আশরাফুল ইসলাম, সিয়াম আহমেদ সিফাত, তুফফাহুল জান্নাত,তানজিল হাসান পলাশ এবং খালিদ সাইফুল্লাহ তাহমিদ মনোনীত হয়েছেন।

Leave Your Comments