লামায় আগুনে পুড়ে ছাই হলো জামালের বসত ঘর।

Date: 2026-05-13
news-banner

লামা উপজেলা প্রতিনিধি :

১৩ মে ২০২৬, বান্দরবানের লামা পৌরসভার মধুঝিরি ৭নং ওয়ার্ডের বাসিন্দা জামাল উদ্দিনের টিনশেড (তিন রুম) ও পাকের ঘর সহ বসত বাড়িতে আগুন লাগে। আগুনে পুড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয় বলে জানা যায়। 

আগুন নিয়ন্ত্রণে আনতে তৎক্ষাণিক স্থানীয় লোকজন লামা ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভানোর জন্য চেষ্টা করেন। রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিস আসতে জটিলতা তৈরি হয়। অল্প সময়ের মধ্যে বসত বাড়ির তিনটি রুম ও একটি পাকের ঘর সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। বিকাল ৪টার সময় লামা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনেন।

লামা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পাশে থাকা দুইটি ঘর ও আংশিক পুড়ে যায়,পুড়ে যাওয়া বসত ঘরের ভিতরে কেউ না থাকায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায় নাই,ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় জামায়াত ও এনসিপির শীর্ষস্থানিয় নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।সকলে ভুক্তভোগী পরিবারকে সান্ত্বনা দেন এবং  সহযোগিতায় আশ্বস্ত করেন।

Leave Your Comments