পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের

Date: 2026-05-14
news-banner

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা ঠাকুরগাঁ মহাসড়কে ১১ মাইল নামক স্থানে মোটরসাইকেল এবং পাগলুর সংঘর্ষে উক্ত মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায় গতকাল রাত দশটার সময় পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কে ১১ মাইল নামক স্থানে সিএনজিকে সাইট দিতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। ছেলেটির বাড়ি বোদা পৌরসভা 1 নং ওয়ার্ডের ভাসাই নগর গ্রামে।

 ছেলেটির পিতার নাম সুভাষ চন্দ্র বর্মন সড়ক দুর্ঘটনায় নিহত ছেলেটির নাম শান্ত চন্দ্র বর্মন (২০)।১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আরিফ গণমাধ্যম কর্মীদের জানান উক্ত স্থানে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে, আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। 

সড়ক দুর্ঘটনায় নিহত ছেলেটির বাড়ি আমার বাড়ির পাশে তার নাম শান্ত বাস্তব জীবনে সে অত্যন্ত শান্ত এবং নম্র ভদ্র। তার মৃত্যুতে ভাসাইনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave Your Comments