দৈনিক প্রিয় চাঁদপুর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date: 2022-10-26
news-banner

মোঃ কামরুল হাসান রাব্বিঃ
ইলিশের বাড়ি চাঁদপুর জেলা থেকে নিয়মিত 
প্রকাশিক পাঠক প্রিয় পত্রিকা, দৈনিক প্রিয় চাঁদপুর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ২৬ অক্টোর বিকাল ৪ টায়, পত্রিকার কার্যালয়ে, পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম এর সভাপতিত্বে, বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার আইন উপদেষ্টা অ্যাডঃ মো. জসিম উদ্দিন। ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ খান।

সভায় দৈনিক প্রিয় চাঁদপুর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার মো. লিয়াকত হোসাইন , মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি তাওহিদ পাটওয়ারী মনির, স্টাফ রিপোর্টার মো. কামরুল হাসান রাব্বি, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম ফাহিম, চাঁদপুর সদর প্রতিনিধি মুছা তপাদার, সার্কুলেশন ম্যানেজার মাজারুল ইসলাম ও ইয়াছিন গাজী প্রমুখ।

Leave Your Comments