নদীর লোনা পানিতে ধাওনখালী এলাকার ফসল বিনষ্ট।

Date: 2022-10-26
news-banner

রিয়াজ উদ্দিন, সদর প্রতিনিধিঃ

প্রাকৃতিক সৌন্দর্য্যোর লীলাভূমি ধাওনখালী গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নান্দনিক পারি খাল। সমুদ্রের মোহনা থেকে সৃষ্ট জোয়ার-ভাটার এই নদী অনেক খরস্রোতা। এই নদী অনেক মানুষের জীবিকা নির্বাহের উৎস। শত-শত লোনাপানির মাছের প্রজেক্ট এবং শত শত হেক্টর লবণের মাঠ এই নদীর উপর নির্ভরশীল। 
নদী যেমন উপকারী তেমনি অনেক সময় অনাকাঙ্ক্ষিত কারণে দুঃখের কারন হয়ে দাড়ায়। নদীর ধর্ম হচ্ছে ভাঙ্গাগড়া। 

২০১২ সালের বন্যার পর বাংলাদেশ পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পারি খালের বেড়িবাঁধ পুনঃ নির্মাণের কাজ করে। দীর্ঘ ১০ কিলোমিটার বাঁধ নির্মাণ হলেও তা রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটা ভেঙে যায়। এই বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ছিল গ্রামবাসীর। কিন্তু তার উল্টোটি হয়েছে। যার ফল আজকে ভোগ করতে হচ্ছে।

চৌফলদন্ডি ব্রিজ থেকে ধাওনখালী এলাকা পর্যন্ত অবৈধভাবে মাছ ধরার জন্য প্রায় ১০০ খৈয়া জাল (বড় জাল) রয়েছে।এই জালগুলো নদীর মধ্যভাগে স্হাপন করার কারনে নদীর স্রোত দুই কূলে গিয়ে আঘাত হানে। যার ফলে নদী ভাঙ্গনের সৃষ্টি হয়। তাছাড়া এই জালগুলো পোনা মাছ ধ্বংসের জন্য দায়ী। 
মাছ ধরার জন্য সনাতন পদ্ধতিতে খালের ধারে ধারে গাছের ঝাঁক দেয়া হয়। ব্লক স্হাপনের কারণে মাটি ভরাট হয়ে চর জেগে উঠে। কিন্তু মাছ ধরার সুবিধক্ষা দিবেনা।
 অবহেলা এবং গাফিলতির কারনে পুরো গ্রামবাসী ঝুঁকির সম্মুখীন। ঘুর্ণিঝড় সিত্রাং আঘাত করবে জেনেও কেউ পূর্ব প্রস্তুতি গ্রহণ করেন নি। যদি স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর সমন্বয়ে সিত্রাংয়ের আঘাত হানার আগে বেড়িবাঁধের কিছু সংস্কার করা হতো তাহলে অতিরিক্ত জোয়ারের পানি প্রবেশ বন্ধ করা যেত। এখন অনেক ফসল নষ্ট হওয়ার সম্মুখীন। 

সামনে বুরো মৌসুমে আবার দেখা দিবে সুপেয় পানি সংকট। এমতাবস্থায় এই পারি খালের উপর একটি রাবারডেম নির্মাণ অতিব জরুরী। রাবারডেম নির্মাণ হলে অনেক অনাবাদি জমি চাষের আওতায় আসবে। গ্রামবাসীরা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা পেত। পদ্মা সেতু, রেললাইন যেমন জরুরি দেশের উন্নয়নে, ঠিক তেমনি ধাওনখালীবাসীর রুটি, রুজি মাছের প্রজেক্ট,লবনের মাঠ,চাষের জমি রক্ষা করার জন্য বেড়িবাঁধ পুনঃনির্মাণ এবং রাবারডেম খুবই দরকার। 

বাংলাদেশ সরকারের কাছে ধাওনখালী বাসীর অনুরোধ নদী শাসন আইনের মাধ্যমে এই নদীর দিকে সদয় দৃষ্টি দেওয়া হোক।

Leave Your Comments