সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে অবৈধভাবে ভারতীয় কসমেটিক্স সামগ্রীসহ মোছাঃ ফিরোজা বেগম(৫৫) নামের এক নারী চোরাকারবারি আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের ষোলঘর এলাকা থেকে এই কসমেটিক্স সামগ্রীসহ তাকে আটক করা হয়। আটককৃত হলেন, সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা মঙ্গলকাটার বাসিন্দা ফিরোজা বেগম। দীর্ঘ দিন ধরে গোপনে ভারতীয় অবৈধ কসমেটিক্স ব্যাবসা করছিলেন। তারই ধারাবাহিতায় শুক্রবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ রতন শেখ পিপিএমের নির্দেশনায় এস আই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স সহ মহিলা চোরাকারবারি মোছাঃ ফিরোজা বেগমকে আটক করেন। এসময় তার কাছ থেকে অবৈধভাবে ভারতীয় বেশ কয়েক প্রকার কসমেটিক্স উদ্ধার করেছেন। তিনি এর আগেও বিজিবির হাতে ভারতীয় অবৈধ মালামালসহ গ্রেফতার হয়েছিলেন বলে জানা গেছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ পিপিএম জানান, খবর পেয়ে এসআই মামুনুর রশীদ অভিযান চালিয়ে ভারতীয় অভৈধ কসমেটিক্সসহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরে তার কাছ থেকে বৈধ কাগজপত্র ছাড়া বর্ডার থেকে আনা চোরাই কারবারির সংশ্লিষ্ট অভিযোগে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।