তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক লামায় আগমন..

Date: 2026-05-15
news-banner

লামা উপজেলা প্রতিনিধি:

আজ বান্দরবানের লামায় তথ্য অফিস পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহিলা ও সমন্বয় শাখার উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিন।

তার অফিসিয়াল এই আগমনে লামা তথ্য অফিস -এর পক্ষ থেকে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হকের নেতৃত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহিলা ও সমন্বয় শাখার উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উপপরিচালক ইয়াসমিন বলেন, শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে আমাদের সেবা নিশ্চিত করাই প্রধান কাজ। সঠিক তথ্য ও নির্ভরযোগ্য নাগরিক সেবা প্রদানে সকল কর্মকর্তা কর্মচারীকে সচেষ্ট থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, মো: সফিকুল ইসলাম, রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধায়ক, মোঃ নুরুল ইসলাম শাহ, প্রধান সহকারীও গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য অফিস, লামা এর সকল কর্মচারীবৃন্দ।

Leave Your Comments