মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও হত্যাচেষ্টার মামলায় পুলিশ ১ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ রমজান। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
গত ১২ মে ২০২৫ বিকেলে আব্দুল্লাপুর গ্রামে জাকির হোসেনের বাড়িতে হামলা, মারধর,ছিনতাই,ও হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৪ মে গজারিয়া থানায় মামলা নং ২৬ রুজু হয়।
বাদী মোঃ জাকির হোসেনের অভিযোগ, আসামিরা লোহার রড ও কাঠের ডাসা দিয়ে তার ছেলের বন্ধুদের মারধর করে এবং তার বড় ছেলে শাহিনকে গলা টিপে হত্যার চেষ্টা করে। এ সময় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।
গজারিয়া থানার এসআই মোঃ মাজহারুল ইসলাম বলেন, “মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ পর্যন্ত রমজান নামের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”