আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Date: 2026-05-16
news-banner

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি : 

আমি সবার এমপি, আমি সবার প্রতিমন্ত্রী, সবার কল্যাণে আমি কাজ করবো বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ| 

বোদা উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিপ্তরের আয়োজনে শনিবার (১৬ মে) সকালে বোদা উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্স এর ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন| 

এ সময় তিনি আরো বলেন, আমার লক্ষ্য একটাই পঞ্চগড় জেলার বোদা-দেবীগঞ্জের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো| আপনি যে দল করেন, যে ধর্ম করেন সেটা আমার দেখার বিষয় নয়| আমি বোদা উপজেলাকে মানসম্মত, সৌন্দর্য্য মন্ডিত সহ ধেলাধুলা কৃষ্টি কালচারে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে| আমি বোদা উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলবো|   

আসুন সবাই এক্যমত হয়ে কাজ করে বিগত দিনের গ্লানিকে পদদলিত করে, একাত্তরের মুক্তিযুদ্ধকে ধারণ করে, চব্বিশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সামনে রেখে সবার আগে বাংলাদেশকে গড়ে তুলি| 

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, বোদা থানার ওসি সোয়েল রানা,  উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ| 

একই স্থানে বোদা উপজেলার কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্থ্য গরীব ও অসহায় ৪০ জন মানুষের মাঝে ৩ হাজার নগদ টাকা ও ১ বান করে টিন প্রদান করা হয়|  

Leave Your Comments