সারা দেশের ন্যায় "শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শেরপুরের নালিতাবাড়ীতে র্যালি আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে জাতীয় শিক্ষক দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর, সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, শিক্ষক নেতা মোফাজ্জল হোসেন, তৌহিদুল ইসলাম খোকন, যোগেন চন্দ্র রায়
সহ অন্যান্যরা।
দিবসটি পালনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশ গ্রহণ করেন।