সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে ভেজাল খাবার ও পণ্যের মেয়াদ না থাকাসহ হাজী কাচ্চি ডাইনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার।
রোববার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে অবস্থিত এই হাজী কাচ্চি ডাইনকে জরিমান করা হয়। এদিকে অপরিস্কার ও কাপড়ের রং মিশ্রীত হাইসক্রিম পাওয়ায় বুবলি হাইসক্রীম ফেক্টরি বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এসময় দুই প্রতিষ্টান কতৃপক্ষ সঠিক কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য কতৃপক্ষের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জ সদর থানা পুলিশের সহযোগীয় যৌথ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে শহরের হাজী কাচ্চি ডাইনে নানা অনিয়ম, মেয়াদ ছাড়া খাবার পরিবেশন এবং নামের সাথে নাম মিলিয়ে "হাজী কাচ্চি ডাইন" নামে ব্যবসা পরিচালনা করায় নাম পরিবর্তন করার পাশাপাশি কাগজপত্র সঠিকভাবে করা এবং খাবারে ভেজাল পাওয়ায় তাদের নিজস্ব তৈরীকৃত পণ্যের জন্য বিএসটিআই এর লাইসেন্স নেয়ার নির্দেশননা দেয়া হয়।
প্রাথমিকভাবে সচেতনতা এবং সতর্ক করার জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে শহরের মধ্যেবাজারে অবস্থিত বুবলি হাইসক্রিম ফেক্টরিকে ভেজাল হাইসক্রিম তৈরী করার দায়ে ফেক্টরি বন্ধ করে তালা ঝুলানো হয়েছে। এসময় হাইসক্রিম ফেক্টরির মালিক না থাকায় আগামীকালের মধ্যে ভোক্তা অধিকারে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়। এ অভিযানে অংশ নেন জেলা নিরাপদ খাদ্য কতৃপক্ষের কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, নিরাপদ খাবার পরিবেশন করার তদারকি হিসেবে আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করেছি। অনেক ব্যাবসায়ীকে সতর্ক করে দিয়েছি। যারা সতর্কতা মানছে না ভেজাল খাবার পরিবেশন করছে তাদের বিরুদ্ধে জরিমানা হচ্ছে। আজকে হাজী কাচ্চি ডাইনেও মেয়াদ ছাড়া খাবার এবং খাবার তৈরীতে নানা অসংহতি পাওয়ায় জরিমানা করা হয়েছে। এছাড়া বুবলি হাইসক্রিম ফেক্টরিকে বার বার সর্তকতা করার পরও ভেজাল হাইসক্রিম তৈরী করার দায়ে আজকে ফেক্টরিকে বন্ধ করে তালা মারা হয়েছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মেয়াদ ছাড়া কিছু ভেজাল খাবার পাওয়া এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাগজপত্র বিহীন ব্যান্ডের নামের সাথে নাম মিলিয়ে হাজী কাচ্চি ডাইন নামে একটি ব্যবসা প্রতিষ্টান চলছে।
আমাদেরকে তারা সঠিক কোনো কাগজপত্র দেখতে পারেনি। তাই কাগজপত্র ঠিক করা এবং মেয়াদ ছাড়া কোনো খাবার পরিবেশন না করার জন্য সতর্কতামূলক ২০ হাজার টাকা জরিমান করা হয়েছে। এছাড়া মধ্যবাজারের বুবলি হাইসক্রিম ফেক্টরিতে কাপড়ের রং মিশ্রিত রং দিয়ে হাইসক্রিম তৈরী করে বাজারজাত করার অপরাধে ফেক্টরিকে বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।