সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার তিতাস উপজেলার এক সহজ সরল ব্যক্তিকে সৌদি আরব নিয়ে চাকরি না দেয়াকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার কলাকান্দি বাজারে।
এসময় উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে।
আহতদেরকে তাদের স্বজনরা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পার্শ্ববতি দেবিদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহতরা হলেন, কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপু গ্রামের আবুল হোসেন (৪০), আহমেদ আলী (৭০), মঈনুল মিয়া (৩০) ও মো. আলিম মিয়া (৪৫)।
কলাকান্দি গ্রামের বাসিন্দা মো. মেরাজ মিয়া (৫৫) বলেন, সকালে বাজারের মধ্যে আলিম এবং আহমেদ আলী ও তার ছেলে মঈনুলের সাথে ঝগরা হয়।এঘটনায় আলিমের পক্ষ হয়ে হানিফ বাজারে এসে মঈনুলকে না পেয়ে তাদের বাড়িতে গিয়ে নাকি হানিফ ঝগরা করেছে শুনেছি।
আহত আবুল হোসেন এর বড় ভাই মো. হানিফ বলেন, মঈনুল ও আলিম বাজারে ঝগরা লাগছে শুনে আমি বাজারে গিয়ে মঈনুলকে পাইনি, তাকে না পেয়ে বাড়িতে এসে তার বাবাকে বিষয়টি জানালে মঈনুল এসে আমাকে মারধর শুরু করে, এসময় আমি নিজেকে আত্মরক্ষার জন্য চিৎকার দিলে, আমার ছোট ভাই আবুল হোসেন আমাকে বাচাতে আসলে আব্দুল আজিজ দা দিয়ে আমার ছোট ভাইয়ের মাথায় কোপ দেয় এবং মঈনুল রড দিয়ে পিটায়।
এবিষয়ে মঈনুল বলেন, আলিমের ছোট ভাই ইলিয়াস আমার ছোট সালেমুছাকে দুই মাস পূর্বে ৪ লাখ টাকায় সৌদিআরব নেয়, তাদের সাথে কথা ছিল চাকরি দিবে,এখনো কোনো চাকরি দেয়নি, আমার ছোট ভাই খুব কষ্টে আছে।
এবিষয়ে জানতে আলিমের সাথে আমার বাবার কথা কাটাকাটি হয়,এক পর্যায়ে আলিম আমার বৃদ্ধ বাবাকে নাকে মুখে ঘুষা মেরে রক্তাক্ত করে,আমি খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা উভয়কে বাজার থেকে সরিয়ে দেয়।
আমি বাড়ি চলে আসি, এদিকে আলিমের পক্ষ হয়ে হানিফ ও তার ছোট ভাই আবুল হোসেন আমার বাড়িতে এসে হামলা করে এবং আমাকে মারধর করে।
অপরদিকে আলিম বলেন, আমার ছোট ভাই ইলিয়াস মঈনুলের বাবা আহমেদ আলীর নিকট পাওনা টাকা নিয়ে আমার কথা কাটাকাটি হলে মঈনুল এসে আমাকে মারধর করে, আমি বিষয়টি হানিফকে জানাইলে, পরে তাদের মধ্যে মারামারি হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক জাকারিয়া পারভেজ বলেন, সকালে মারামারিতে আহত আবুল হোসেন নামের একজন রোগী আসছে, আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ভর্তি দিয়েছি।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন,দড়িমাছিমপুর গ্রামে মারামারির ঘটনায় হানিফ নামে একজন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবো।