কাইয়ূম শরীফ, মুকসুদপুরঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে গত ৯ মে আঞ্চলিক বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবীবার (১৭ মে) দুপরে সমিতির অঞ্চলিক কার্যালয় মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে, বরইতলা -মুকসুদপুর - কাশিয়ানী বাস মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কার্যকারী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করাণ গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
মালিক সমিতির উপদেষ্টা ও দিগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম লিটু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিগনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, মুকসুদপুর শ্রমিক ইউনিয়ন সবাপতি মাহফুজ মোল্যা সহ মালি সমিত ও শ্রমিক ইউনিয়ন সমিতির বিভিন্ন সদস্য বৃন্দ।