আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ১৭ মে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী পৌরসভার শান্তিনগর লেন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মনিরুজ্জামান ওরফে মেহেদী (২৪)
মোঃ জাহিদুল ইসলাম (২৯)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অবৈধ ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশের মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।