নানির বাগানবাড়িতে চিরঘুমে কারিনা, শেষবিদায় ছিল একান্ত পরিবারের

Date: 2026-05-18
news-banner

হাসিখুশি ও প্রাণবন্ত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী Karina Kaisar আর নেই। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ সোমবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে পারিবারিক পরিবেশে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দাফন কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সম্পন্ন করা হয়। সেখানে সাধারণ মানুষ, মিডিয়া বা ক্যামেরা প্রবেশের অনুমতি ছিল না।

সকাল ৭টার দিকে আবদুল্লাহপুর গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নানির বাগানবাড়ির আঙিনায় তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

কারিনা কায়সার ছিলেন সাবেক জাতীয় ফুটবলার Kaisar Hamid ও লোপা কায়সার দম্পতির সন্তান। তাঁর দাদি ছিলেন বরেণ্য দাবাড়ু Rani Hamid

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় আগেই তিন দফা জানাজা অনুষ্ঠিত হয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানান। এরপর মরদেহ গজারিয়ার গ্রামের বাড়িতে নেওয়া হয়।

পরিবার জানায়, অতিরিক্ত ভিড় ও প্রচার এড়াতেই দাফন অনুষ্ঠান গোপনীয়ভাবে সম্পন্ন করা হয়েছে।

কারিনা দীর্ঘদিন লিভার জটিলতায় ভুগছিলেন। প্রথমে ঢাকায় চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেওয়া হয়। সেখানেই ১৫ মে তাঁর মৃত্যু হয়।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখায় সক্রিয় ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

Leave Your Comments