নারী ও শিশুর সুরক্ষায় পঞ্চগড়ে জনসচেতনতামূলক আয়োজন

Date: 2026-05-18
news-banner

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি: 

নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধ, শিশুদের সুরক্ষা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে জনসচেতনতামূলক কর্মসূচি। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

সভায় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস্) ফরহাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় সামাজিক এসব সমস্যা সমাধানে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানান বক্তারা। 

এসময় পঞ্চগড় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যান এবং গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments