নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন আড়াইহাজার উপজেলার দয়াকান্দা গ্রামের মৃত আমীর আলীর ছেলে মোঃ রমজান আলী(৪৫)
পুলিশ জানায়, রবিবার (১৭ মে) নারায়ণগঞ্জ পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি মহোদয়ের নির্দেশে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র) মোঃ সহিদুল ইসলাম এর নেতৃত্বে সোনারগাঁ থানার একটি চৌকস আভিযানিক দল উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।