মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

Date: 2026-05-18
news-banner

কাইয়ূম শরীফ; মুকসুদপুর প্রতিনিধিঃ

"জনবান্ধব অটোমেটেড স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভুমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ"  প্রতিবাদ্য বিষয় সামনে রেখে  ভূমি মেলা ২০২৬ উপলক্ষে সোমবার (১৮ মে) বিকাল সাড়ে ৩টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে এবং মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাই অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস  কনফারেন্সে বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবিরুল ইসলাম, সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হোসেন বাবর, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, সিনিয়র সহ-সভাপতি মো: হাফিজুর রহমান,যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক শামসুল আরেফিন মুক্তা ও প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আহমোদ মোল্লা  প্রমূখ। 

প্রেস কনফারেন্সের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশের ন্যায় ৩ দিনব্যাপী এই ভুমি মেলার আয়োজন করা হয়েছে। ভুমি মেলাকে সফল করতে স্থানীয় সাংবাদিকসহ সর্ব মহলের সহায়তা প্রত্যাশা করেছে।

Leave Your Comments