কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব–এর বিরুদ্ধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অনিয়মিতভাবে অফিস করার অভিযোগ উঠেছে। যোগদানের পর থেকেই তিনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থেকে নিজস্ব সময়সূচি অনুযায়ী দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ করেছেন হাসপাতালের সেবাপ্রার্থী, রোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
অভিযোগকারীদের দাবি, নির্ধারিত অফিস সময়েও অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে কর্মস্থলে পাওয়া যায় না। সোমবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষা করেও তার দেখা মেলেনি। এ সময় চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা যায়।
রোগী ও স্থানীয়দের অভিযোগ, দূর-দূরান্ত থেকে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা নিজের ইচ্ছামত