লিচুর বিচি গলায় আটকে কন্যা শিশুর মৃত্যু

Date: 2026-05-19
news-banner

লামা প্রতিনিধি।

লিচুর বিচি গলায় আটকে কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে, স্থানিয় সূত্রের বরাতে জানা যায় লামা উপজেলার পার্শ্ববর্তী বমু বিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে লিচুর বিচি গলায় আটকে ওয়াসেনাত নামে ৮ মাস বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​নিহত শিশুটি লামা উপজেলার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা চিকিৎসক ডাক্তার আবু নোমান ওসমানীর ছোট সন্তান এবং ঐ এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা শব্বির আহমদের আদরের নাতনী।

​সূত্রে আরো জানা যায়,দুপুরে ফল খাওয়ার সময় অসাবধানতাবশত লিচুর বিচি শিশুটির গলায় আটকে যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৌসুমী ফল খেতে গিয়ে এমন আকস্মিক ও অসতর্ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

​পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
​এদিকে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাড়া প্রতিবেশীরা গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Leave Your Comments