হরিপুরে শিক্ষক দিবস- ২০২২ পালিত।

Date: 2022-10-27
news-banner



গোলাম রব্বানী
হরিপুর উপজেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় শিক্ষক দিবস - ২০২২ এ  র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।  
সকাল ১১.০০ টায় উপজেলা হলরুমের সামনে  জমায়েত হয়ে   র্যালী বের হয়, উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। 
র্যালী শেষে আলোচনা সভা শুরু হয়। 
উক্ত সভায়  সভাপতিত্ব করেন,অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান সরকারি মোসলেম উদ্দিন ডিগ্ৰি কলেজ,হরিপুর ঠাকুরগাঁও। সভা  পরিচালনা মোঃ ফয়েজ আলী সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় হরিপুর। 
শিক্ষক দিবসে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, মোছাঃ সেলিনা জাহান লিটা সাবেক মহিলা সংরক্ষিত  সংসদ সদস্য - ১ সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখা । 
গেস্ট অব অনার অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল, হরিপুর  উপজেলা পরিষদের  চেয়ারম্যান।
বিশেষ অতিথি মোছাঃ মোতাহার পারভীন  সুমি   মহিলা ভাইস চেয়ারম্যান হরিপুর, ঠাকুরগাঁও। মোঃ আব্দুল কাইয়ুম পুস্প, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ হরিপুর।  এস এম আলমগীর, সাধারণ সম্পাদক  বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা। মোঃ শামশুল হক একাডেমিক সুপারভাইজার উপজেলা  হরিপুর, মোঃ রবিউল ইসলাম সবুজ, সহকারী শিক্ষা অফিসার হরিপুর, 
আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীন কেবি ডিগ্রি কলেজ হরিপুর ঠাকুরগাঁও,  অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম সরকার,  কাঁঠাল ডাঙ্গী মহিলা কলেজ, মোঃ রফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ও (ভারপ্রাপ্ত  সুপার)কাঁঠালডাঙ্গী মাদ্রাসা,অধ্যক্ষ মোঃ হারুন রশীদ বনগাঁও কারীগরি কলেজ  হরিপুর, ঠাকুরগাঁও। মোঃ জামাল উদ্দিন হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,মোঃ আব্দুল মালেক প্রধান শিক্ষক, যামুন উচ্চ বিদ্যালয় হরিপুর ঠাকুরগাঁও। আরও হরিপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর, ও প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার প্রধানগণ।
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু। এই প্রতিপাদ্য আলোচনা সভায়  বক্তব্যে  বিভিন্ন বক্তৃাগন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক মুক্ত করার জন্য কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নে নিজেরা আরো নিজেকে গতিশীল করার পরামর্শ দেন।  শিক্ষক দিবসে বেতন বৈষম্য ও  নানান প্রতিকূলতার কথা উঠে আসে।

Leave Your Comments