ষ্টাফ রিপোর্টারঃ
গজারিয়ায় সালিশে মারামারি,ছুরিকাঘাতে গুরুতর আহত ২,আশংকাজনক অবস্থায় রয়েছেন হযরত আলী নামে এক যুবক |
মঙ্গলবার(১৯ মে) সকাল ১১:৩০ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর আতিক নগর এলাকায় এই ঘটনা ঘটে।আহত'রা হলেন উভয় পক্ষের হযরতআলী (৪০) পিতা : আ:বাসেদ ও মোতালেব (৬৫) পিতা মৃত আ:মান্নান।
জানা যায়,শাহাজাহান গং ও আরশাদ আলী গংদের মাঝে সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছিল,যা সমাধানের লক্ষ্যে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ চলছিল, হঠাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ মারামারি লেগে যায়।
ছুরিকাঘাতে গুরুতর আহত হযরত আলী জীবন মৃত্যু'র সন্নিকটে রয়েছেন বলে জানা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক আবেদ আহমেদ জানান,তাঁর অবস্থা খুবই আশংকাজনক, বুক থেকে পেটের নিচ পর্যন্ত একাধিক ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে তাই তাকে দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে।