বন্য হাতি জন্য দেয়া বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক নারীর মৃত্যু

Date: 2026-05-19
news-banner

নিজস্ব প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় ফাঁসিয়াখালি ইউনিয়নে বন্য হাতি জন্য দেয়া বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) ভোরে লামা উপজেলার ৬নং ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী এলাকার গিয়াস উদ্দিনের আমবাগানে এ ঘটনা ঘটে।

মৃত রুবি আক্তার (৩৮) দক্ষিণ হায়দারনাশী গ্রামের আব্দুস শুক্কুরের এর স্ত্রী।
স্থানিয় সূত্রে জানা গেছে, বন্য হাতি এসে রাতের বেলায় ফসলি জমি নষ্ট করে ফেলে। হাতির বিনষ্ট থেকে ফসল বাঁচাতে গিয়াস উদ্দিনের বাগানেও বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়। মৃত রুবি আক্তার মঙ্গলবার ভোরে জমিতে গেলে বৈদ্যুতিক তারের ফাঁদে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Leave Your Comments