কাউনিয়ায় হামে আক্রান্ত প্রথম এক শিশু ভর্তি : আতঙ্কে ওয়ার্ড শুন্য

Date: 2026-05-19
news-banner

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

সারাদেশে মহামারি আকারে হাম রোগের প্রাদূর্ভাব দেখা দিলেও কাউনিয়ায় এই প্রথম আবু তালহা আব্দুল লতিফ (৩)নামের এক শিশু হামে আক্রান্ত হয়ে সোমবার  কাউনিয়া হাসপাতালে ভর্তি হয়। ভর্তির পরপরই এ খবর ছড়িয়ে পড়লে আতঙ্কে হাসপাতালের ওয়ার্ড রোগী শূন্য হয়ে পড়ে।

একজন হাম আক্রান্ত ব্যক্তি থেকে ১৮ জন সুস্থ মানুষ সংক্রমিত হতে পারে এবং রাশ ওঠার আগেই ছড়ায় এসব বিষয় ও হামের ভয়াবহতা সম্পর্কে সাধারণ রোগীরা অবগত থাকার কারণে হাসপাতালে ওয়ার্ড রোগী শুন্য হওয়ার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। হাম আক্রান্ত শিশু আবু তালহা আব্দুল লতিফ এর বাড়ি উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিলাম খরিদা সদরা গ্রামে। 

কর্তব্যরত ডাক্তার কবিরুল হাসান জানান হাম আক্রান্ত শিশুদের তীব্র কাশি হবে,সর্দি ও নাক দিয়ে পানি পড়া,লাল চোখ বা চোখ ওঠা, শরীরজুড়ে লালচে দানা বা র‍্যাশ হওয়া এমন কী  নিউমোনিয়া, অন্ধত্ব  ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব জানান হাসপাতালের ওয়ার্ড রোগী শুন্য হওয়া ও রংপুর হাসপাতালে রোগী পাঠানোর বিষয়ে বলেন যেহেতু হাম সংক্রামক ব্যাধি এ কারণে অন্যান্য রোগীরা ঔই ওয়ার্ড ছেড়ে অন্য ওয়ার্ডের ফাঁকা বেডে চলে গেছে। তিনি আরও বলেন  আর এই স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আইসোলিউসন কক্ষ না থাকায় ওইদিন সন্ধায় হাম আক্রান্ত শিশু টি কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Leave Your Comments