তিতাসে রাস্তা দিয়ে মালামাল নিতে বাধা দেওয়ার প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে জখম

Date: 2022-10-27
news-banner



মেহেদী হাসান
(তিতাস কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার  তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুর গ্রামের সড়ক দিয়ে বিল্ডিংয়ের  ঢালাই মেশিন ও বালু, সিমেন্ট নিতে বাধা দেওয়ার প্রতিবাদ করার পর এলোপাতাড়ি পিটিয়ে আবুল( ৪০) নামের একজনকে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার  সকাল আনুমানিক  ১০টায় দড়িমাছিমপুর গ্রামের হাজ্বী আহমেদের বাড়ীর সামনে। আহত আবুল ড্রাইভার জানান, আজকে আমার বিল্ডিং এর ছাদের ঢালাই কাজ হবে বলে আমি সিমেন্ট, বালু ও ঢালাই মেশিনটি এই রাস্তা দিয়ে আনার সময় হাজী আহমেদের ছেলে আজিজ ও ময়নাল বাদা প্রদান করেন।তখন আমি তাদের বাড়ীতে গিয়ে জিজ্ঞাসা করলাম কেন আমার মালামাল  নিতে আপনারা বাধা প্রদান করেন। তখন তারা বলে এখান দিয়ে নেওয়া জাবেনা, তখন আমি বললাম গ্রামের সকলের রাস্তা নিতে পারবো না কেন?কথা কাটাকাটির এক পর্যায়ে আমার উপরে  হাজ্বী আহমেদের ছেলে আজিজ ও ময়নাল হামলা চালিয়ে মারধর করে আমাকে আহত করে। তখন স্থানীয়রা উদ্ধার করে আমাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এদিকে অভিযুক্তদের স্বজনরা বলেন,

এখানে পাওনা টাকা নিয়ে মারামারি হয়েছে আমাদের লোকও আহত আছে।
উক্ত ঘটনায় তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

Leave Your Comments