লামা সদর ইউনিয়ন ১নং ওয়ার্ডে নাজিম উদ্দীনের বসতঘর আগুনে পুড়ে ছাই

Date: 2026-05-21
news-banner

লামা প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আরো একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল চারটার দিকে লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম মধুঝিরি ৭ নং ওয়ার্ড় লামা পৌরসভার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মধুঝিরি ৭নং ওয়ার্ড,লামা পৌরসভার সংলগ্ন লামা সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দিনের টিনসেট বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।

খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনার কাজ শুরু করে। তবে এলাকার রাস্তা সংকুচিত হওয়ায় ফায়ার সার্ভিসের বড় অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। পরে অনেক বিড়ম্বনার পর ছোট গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, আগুনে পুড়ে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave Your Comments