চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকশ অফিসার এসআই(নিঃ) হারুন অর রশিদ, এস আই(নি:) সুমন্ত বিশ্বাস, এস আই (নি:) সোহেল রানা এএসআই (নিঃ) মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ঝাঝাডাংগা গ্রামস্থ ধৃত আসামী মো: ইব্রাহীম হোসেন @ বাবু(২৬), পিতা মো: নুর ইসলাম, এর মুদি দোকানের গ্যাস সিলিন্ডারের নীচ থেকে ১৯২ পিস ইয়াবা ট্যাবলেট আসামী নিজ হাতে বাহির করে দেওয়া মতে অদ্য ২৭.১০.২০২২ খ্রিঃ সময় ১৮:১৫ ঘটিকায় আসামী ১. মো: ইব্রাহীম হোসেন@ বাবু(২৬) পিতা মো: নুর ইসলাম, সাং- ঝাঝাডাংগা থানা- দর্শনা, জেলা- চুয়াডাংগা এর হেফাজত থেকে উদ্ধার করে সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা প্রস্তুত করে জব্দতালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করত:আসামী ও ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে নেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।